সদ্য প্রকাশিত
আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
আন্তর্জাতিক

রাফসানজানির জানাজায় মানুষের ঢল

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
রাফসানজানির জানাজায় মানুষের ঢল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির জানাজায় মানুষের ঢল নামে।

মঙ্গলবার সকালে রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন। জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

জানাজা শেষে রাফসানজানির দাফন প্রক্রিয়া চলছে। প্রাক্তন এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শোকাহত মানুষ তেহরানে জমায়েত হয়েছে। নেতার ছবি হাতে স্লোগান দিয়েছে তার অনুসারীরা।

রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাফসানজানি। হার্ট অ্যাটাক হওয়ায় এ দিন সকালে হাসপাতালে ভর্তি হন এবং সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আলী খামেনি।

১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন রাফসানজানি। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের অন্যতম নেতা ছিলেন তিনি। প্রথম দিকে কট্টরপন্থি থাকলেও শেষ পর্যন্ত তিনি সংস্কারপন্থিদের কাতারে চলে আসেন। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির সঙ্গে তার নীতিগত বিরোধ ছিল।

রাফসানজানির মৃত্যুতে সোমবার থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার তার জানাজায় কট্টরপন্থি ও সংস্কারপন্থি উভয় স্তরের নেতাদের সমাগম দেখা যায়। তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজায় আসার জন্য সরকারের তরফে বিনা ভাড়ায় বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কবরের পাশে দাফন করা হবে রাফসানজানির মরদেহ।

 

 

সূত্র :রাইজিংবিডি