সদ্য প্রকাশিত
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
আন্তর্জাতিক

শীর্ষ উপদেষ্টা হিসেবে নিজের জামাতার নাম ঘোষণা করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শীর্ষ উপদেষ্টা হিসেবে নিজের জামাতার নাম ঘোষণা করলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তার জামাতা, জ্যারেড কুশনারের নাম ঘোষণা করেছেন।

৩৫ বছর বয়স্ক মি. কুশনার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নতুন চাকরিতে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির বিষয়টি দেখবেন।

ইভাঙ্কা ট্রাম্পের স্বামী, মি. কুশনার নিজে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং তার আরো অনেক ব্যবসা রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের স্বজনপ্রিয়তার বিরুদ্ধে আইন রয়েছে। সেই আইন এবং স্বার্থের সংঘাতের সম্ভাবনা উল্লেখ করে ঘোষণার পরপরই ডেমোক্র্যাটরা এই নিয়োগ পর্যালোচনার আহ্বান জানিয়েছে।

এবিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বিচার বিভাগ এবং সরকারের নৈতিকতা বিষয়ক কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেসের বিচার বিষয়ক কমিটি।

এর আগে ট্রাম্প তার মেয়ের জামাই-কে একটি “বিশাল সম্পদ” হিসেবে আখ্যায়িত করে প্রশংসা করেন এবং বলেন যে তাকে একটি “গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় কাজ” দিতে পেরে তিনি গর্বিত।

মি. ট্রাম্পের নিকটজনেরা বলছেন, আত্মীয়দের সরকারী চাকরি দেয়ার বিরুদ্ধে যে আইন রয়েছে সেটি হোয়াইট হাউজের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর বাইরেও যুক্তরাষ্ট্রে ফেডারেল নৈতিকতা আইন রয়েছে, যার ফলে সরকারী চাকুরীজীবীরা কোন ব্যবসা থেকে লাভ নিতে পারেন না।