সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

বরকে সাজিয়ে দিচ্ছেন কনে! (ভিডিও)

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০২১১ মিনিট পড়া
বরকে সাজিয়ে দিচ্ছেন কনে! (ভিডিও)

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বিয়ে নিয়ে সবার নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। বিশেষ এই দিনটিকে স্মরণীয় আর আকর্ষণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি থাকে না বর-কনে কারোই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে বিয়ের মৌসুমে বিয়ে নিয়ে বিভিন্ন মজার ঘটনা নেটিজেনরা সামনে আনছেন। তারই ধারাবাহিকতায় এবার নেটমাধ্যমে ভাইরাল হয়েছে বিয়ের সাজে কনের নিজে হাতে বরকে সাজিয়ে দেওয়ার একটি ভিডিও।

সাধারণত বিয়ে হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান, মেয়েদের তৈরি হতে একটু বেশিই সময় লাগে বলে অভিযোগ আছে। তবে এই কনে আগেভাগেই বিয়ের সাজে পুরোপুরি তৈরি হয়েই বরকে সাজাতে বসেছেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বিয়ের গহনা, পোশাকে একদম তৈরি কনে বরকে নিজের জন্য তৈরি হতে সাহায্য করেছেন। এমনকি নিজের হাতে বরের মুখে হালকা মেকআপও করে দিচ্ছেন কনে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কনেরে নিজ হাতে বরকে সাজিয়ে দেওয়াকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। নিজে ঝটপট তৈরি হয়ে বরকে সাজাতে বসায় কনের প্রশংসা করেছেন কেউ কেউ। অনেকেই ওই দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

https://youtu.be/3TonaYoJ65Y

সূত্রঃ যুগান্তর