সদ্য প্রকাশিত
রাজনীতি

১০ মামলায় খালেদাকে ১ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১০ মামলায় খালেদাকে ১ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলায় ১ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

 

 

 

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

 

১০ মামলায় সোমবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।

 

শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন এবং ১ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

 

এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন আদালত। আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়ে দেন বিচারক।

 

মামলাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার একটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

 

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।

 

অন্যদিকে ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করা হয়।

 

 

সূত্র :রাইজিংবিডি