সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে ১০ মামলার অভিযোগ গঠন ১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
খালেদা জিয়ার বিরুদ্ধে ১০ মামলার অভিযোগ গঠন ১ ফেব্রুয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১০ মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

১০টি মামলার মধ্যে ৮টি রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতা মামলা, একটি যাত্রাবাড়ী থানায় ও অন্যটি রাষ্ট্রদ্রোহ মামলা। সোমবার এ মামলাগুলোর অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অসুস্থার কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নতুন এ দিন ধার্য করেন।

 

সূত্র: বাংলাট্রিবিউন