সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে চীনের ডুবোজাহাজ, উদ্বেগ দিল্লির

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভারত মহাসাগরে চীনের ডুবোজাহাজ, উদ্বেগ দিল্লির

সিল্কসিটিনিউজ ডেস্ক:  চীনের একটি ডুবোজাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে সেটি মালয়েশিয়ায় কোটা কিনাবালু এলাকায় মহাসাগরের অংশে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এই ডুবোজাহাজের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

এর আগে গত বছরের মে মাসে পাকিস্তানের করাচিতে আরও একটি চীনা সাবমেরিন নোঙর করা ছিল, এমন একটি ছবি গুগল আর্থ ইমেজে ধরা পড়ে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার নৌবাহিনীর অফিসিয়াল টুইটার পাতায় যে ছবি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায়, চীনের ডুবোজাহাজটি ০৩৯ ‘সং’ শ্রেণির ডিজেল-ইলেকট্রিক ডুবোজাহাজ। এই ডুবোজাহাজের ‘সাপোর্ট’ হিসেবে বৃহৎ আকারের আরেকটি জাহাজও সেখানে রয়েছে।

গত রাতে প্রকাশিত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে টহল শেষে চীনে ফেরার সময় মালয়েশিয়া উপকূলে নাবিকদের বিশ্রামের জন্য ডুবোজাহাজটি অবস্থান নেয়।

তবে তাদের এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ভারতীয় নৌবাহিনী। তাদের দাবি, ওই সাবমেরিনের মতো উন্নত সামরিক যান সোমালিয় জলদস্যুদের জন্য ব্যবহার করার কথা নয়। চীনের সাবমেরিনটি গত মঙ্গলবার থেকে কোটা কিনাবালুতে নোঙর করে এবং সেটি শনিবার চলে যাওয়ার কথা ছিল।

ভারত বর্তমানে মাত্র একটি একক পারমাণবিক ডুবোজাহাজ পরিচালনা করছে। সেটি রুশ নকশায় করা আকুলা-২ শ্রেণির, যা ‘আইএনএস চক্র’ নামে পরিচিত। এ ছাড়া ভারতের দেশীয় ডুবোজাহাজ ‘আইএনএস আরিহান্ত’ সম্প্রতি বঙ্গোপসাগরে নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়।

ভারতের আরও কয়েকটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু আগামী এক দশকের আগে সেগুলো নৌবহরে যুক্ত করা সম্ভব নয়।
অন্যদিকে, চীনের কাছে রয়েছে ৫৬টি ডুবোজাহাজ। এর বাইরে ১২ থেকে ১৫টি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ নির্মাণের শেষ পর্যায়ের দিকে রয়েছে দেশটি।

 

সূত্র: প্রথম আলো