সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

গিনেস রেকর্ড ভাঙল ৬৭ ফুট উঁচু বালির প্রাসাদ (ভিডিও)

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২১১ মিনিট পড়া
গিনেস রেকর্ড ভাঙল ৬৭ ফুট উঁচু বালির প্রাসাদ (ভিডিও)

৬৭ ফুট উঁচু বালির প্রাসাদ বানিয়ে গিনেস রেকর্ড ভেঙেছে ডেনমার্ক। ৫ হাজার টন বালি দিয়ে তৈরি এই প্রাসাদকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরির খেতাব ছিল জার্মানির। ৫৮ ফুট উঁচু ওই প্রাসাদটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রাসাদ হিসেবে ঠাঁই করে নিয়েছিল গিনেস বুকে। ডেনমার্কের এই প্রাসাদ ওই প্রাসাদের চেয়েও তিনগুণ বড়।

ডেনমার্কের এই বালির প্রাসাদ তৈরি করা হয়েছে মিসরের পিরামিডের আদলে। প্রাসাদের উপরে করোনার মডেল মুকুট হিসেবে পরানো হয়েছে। বিশ্বজুড়ে চলমান করোনার রাজস্ব বোঝাতে এই মুকুট পরানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পীরা।

প্রাসাদটি তৈরি করেছেন ডাচ শিল্পী উইলফ্রেড স্টিগার। এই কাজে তাকে সহযোগিতা করেছেন ৩০ জন বালি শিল্পী।

বালির তৈরি প্রাসাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অস্থায়ী কিছু বোঝাতে সাধারণত বালির বাঁধ কিংবার বালির প্রাসাদের উদাহরণ টানা হয়। তবে এই প্রাসাদের স্থায়িত্ব বাড়াতে বালির সাথে কাদা ও আঠার প্রলেপ দেওয়া হয়েছে।  এই প্রাসাদ শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই যেন ঝড়-ঝাপটা সামলাতে পারে এজন্য বালির সাথে ১০ ভাগ কাদা ব্যবহার করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে আঠার প্রলেপ।

 

সুত্রঃ যুগান্তর