সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সেনা কমাতে শুরু করেছে রাশিয়া

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সিরিয়া থেকে সেনা কমাতে শুরু করেছে রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়া থেকে সেনা কমাতে শুরু করেছে রাশিয়া। শুরুতে বিমানবাহী যুদ্ধ জাহাজ (এয়ারক্রাফট ক্যারিয়ার) সিরিয়া ছাড়ছে। রুশ সেনাবাহিনী প্রধানকে উদ্ধৃত করে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, ভূ-মধ্যসাগরে মোতায়েন করা রুশ নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেতসভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

শুক্রবার রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, কুজনেতসভ রুশ সামরিক ঘাঁটি সেভেরোমর্স্ক-এ ফিরবে।

 

তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর পর হওয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে রুশ সেনাদের আংশিকভাবে ফিরিয়ে আনা হবে। তিনি জানান,  এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ছয় বছরের সংঘাতের সমাপ্তি ঘটবে।

 

সিরিয়া রুশ সেনাবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপলভ জানান, ২০১৬ সালে অক্টোবরের মাঝামাঝিতে ভূ-মধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল কুজনেতসভকে। সঙ্গে ছিল তিনটি যুদ্ধ জাহাজ এবং সহযোগী জাহাজ। যুদ্ধবিমানগুলো যাতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে সেজন্য এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল। বেশ কয়েকটি বিমান ঘাঁটির মধ্যে সংযোগস্থল হিসেবেও ব্যবহার করা হয় কুজনেতসভকে।

 

২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ। জাতিসংঘের হিসাবে,  গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। আর ঘরছাড়া হয়েছেন এক কোটিরও বেশি মানুষ।

সূত্র: বাংলা ট্রিবিউন