
নিখুঁতভাবে সমান করা হচ্ছে পিৎজার ডো। ওপরে দক্ষ হাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে সস। তারপর ছিটিয়ে দেওয়া হচ্ছে পনিরসহ বিভিন্ন টপিং।
এরপর ওভেনে বেকিং শেষে নিখুঁতভাবে প্যাকিং শেষে তুলে দেওয়া হচ্ছে গ্রাহকের হাতে। সব কিছু একা হাতে সামলানো এই রাঁধুনী কিন্তু মানুষ নন, রোবট।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসের একটি রেস্টুরেন্ট পিৎজা বানানোর জন্য কাজে লাগানো হয়েছে এই রোবটকে।এই রোবট ঘণ্টায় ৮০টা পিৎজা বানাতে বলে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পিৎজা অর্ডার করার সময় গ্রাহকের সামনেই ঝটপট পিৎজা তৈরি করে দিচ্ছে রোবট।
রোবটটির নির্মাতা সেবাস্তিয়ান রোভারসো জানান, খুব দ্রুত প্রক্রিয়ায় পিৎজা তৈরি হয়। সময় নিয়ন্ত্রণের পাশাপাশি গুণমানও নিশ্চিত করে পিৎজা তৈরি করে রোবট।
গ্রাহকরা অর্ডার দিয়ে অপেক্ষা করার সময় রোবটের পিৎজা তৈরি করা দেখে দারুণ সময় কাটাতে পারে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে করোনার সংকটময় সময়ে রেস্টুরেন্টগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে এই খাত।
রেস্টুরেন্ট মালিকরা মজুরি মেটাতে না পেরে কর্মী ছাঁড়াইয়ে বাধ্য হচ্ছে। বিরাজমান শ্রমিক সংকট মোকাবেলায় এই রাঁধুনী রোবট রেস্টুরেন্ট মালিকদের আশার আলো দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।
সূত্রঃ যুগান্তর









