সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

মাংস ছেড়ে ঘাস খাচ্ছে বাঘ!(ভিডিও)

নিউজ ডেস্ক৪ জুলাই ২০২১১ মিনিট পড়া
মাংস ছেড়ে ঘাস খাচ্ছে বাঘ!(ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাধারণত খাবারের অভ্যাসের ওপর ভিত্তি করে প্রাণিকুলের বিভাজন করা হয়। তৃণভোজী, মাংসাশী ও সর্বভুক- খাবারের অভ্যাসের ভিত্তিতে প্রাণিকুলকে এই তিন শ্রেণীতে ফেলা যায়। ঘাস আর লতাপাতা খেয়ে জীবনধারণ করে গরু, ছাগল, ভেড়ার মতো তৃণভোজী প্রাণীরা। অন্যদিকে মাংস খেয়ে জীবনধারণ করে বাঘ, সিংহ, নেকড়ের মতো মাংসাশী প্রাণীরা। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম।

প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যদি কোনো মাংসাশী বাঘ গপাগপ ঘাস খেতে থাকে তাহলে তা অবাক হওয়ার মতো বিষয় বৈকি। সম্প্রতি এক বাঘের মাংস ছেড়ে ঘাস খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বনে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে একটা বাঘ। ভারতের সাতপুরা টাইগার রিজার্ভ থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রামে ওই ভিডিও আপলোড করার পর তা ভাইরাল হয়।

সাতপুরা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, খাবার সহজে হজম করার জন্য অনেক সময় বাঘ নরম ঘাস খেয়ে থাকে। কয়েকজন প্রাণী বিজ্ঞানী বাঘের কাছ খাওয়ার পেছনে একই কারণ রয়েছে বলে জানিয়েছেন।

এদিকে, বাঘের ঘাস খাওয়ার ওই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই ঘটনাকে অদ্ভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। তবে বাঘের ঘাস খাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনার শিরোনামে এসেছে।