সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

দ. কোরিয়া থেকে জাপানি শীর্ষ দুই কূটনীতিক প্রত্যাহার

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দ. কোরিয়া থেকে জাপানি শীর্ষ দুই কূটনীতিক প্রত্যাহার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়া থেকে জাপানের দুই শীর্ষ কূটনীতিককে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) জাপানের মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রসভার প্রধান সচিব ইয়োশিহিদে সুগা।

 

দক্ষিণ কোরিয়ার বুশান শহরের কনসুলেট ভবনের সামনে বিতর্কিত ‘কমফর্ট উইম্যান’ শিরোনামে নারীর স্ট্যাচু স্থাপানের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয় জাপান সরকার।

 

সিউলে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়াসুমাসা নাগামাইন এবং কনসাল জেনারেলকে প্রত্যাহার করে নেওয়া হয়।

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের জন্য নারীদের জোর করে যৌন দাসীর কাজে লিপ্ত করা হয়েছে। আর এটি ‘কমফর্ট উইম্যান’ সিস্টেম হিসেবে পরিচিত। আর সেই সিস্টেমকে সঙ্গত কারণে ভুলে থাকতে চায় জাপান। কিন্তু দক্ষিণ কোরিয়ায় ‘কমফর্ট উইম্যান’ নামে স্ট্যাচু স্থাপন জাপানের অতীত কর্মকাণ্ডকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। জাপানের জন্য এ যেন ‘কাটা ঘায়ে নুনের ছিট‍া’।

 

ইয়োশিহিদে সুগা জানান, বিতর্কিত ইস্যুতে নারীর স্ট্যাচু স্থাপন জাপান ও কোরিয়ার মধ্যকার সম্পর্ক নেতিবাচকভাবে প্রভাবিত করে। যা অত্যন্ত দুঃখজনক।

সূত্র: বাংলা নিউজ