রাজনীতি

আত্মসাতের জন‌্য ডিসিসি মার্কেটে আগুন : বিএনপি

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যে বিএনপির সময়ে গুলশানের ডিসিসি মার্কেটের জায়গায় বহুতল বিপণি বিতান নির্মাণের চুক্তি হয়েছিল, সেই বিএনপিই এখন ওই মার্কেট ‘আত্মসাতের চেষ্টায়’ আগুন দেওয়ার অভিযোগ এনেছে বর্তমান সরকারের বিরুদ্ধে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন।