সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

পুতিনের হস্তক্ষেপেই ট্রাম্পের জয়, দৃঢ় অবস্থানে গোয়েন্দা প্রধান

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
পুতিনের হস্তক্ষেপেই ট্রাম্পের জয়, দৃঢ় অবস্থানে গোয়েন্দা প্রধান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান এবার দৃঢ়তার সাথে বলেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তিনি এবার আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করবেন। ন্যাশনাল ইন্টলিজেন্সের পরিচালক জেনারেল জেমস ক্ল্যাপার বলেন, তিনি নিশ্চিত যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাক করা হয়েছে।

এ সংক্রান্ত সকল প্রমাণাদি আগামি সপ্তাহে প্রকাশ করা হবে।

রাশিয়া আগেই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে রুশ কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ও তাদের দেশটি থেকে চলে যেতে বাধ্য করেছে।

এদিকে গত নভেম্বরের নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপ নিয়ে তৈরি একটি রিপোর্ট বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হবে। আর পুরো রিপোর্টের আন-ক্লাসিফায়েড ভার্সন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা এই বিদেশি হস্তক্ষেপ বিষয়ক তাদের কাছে থাকা তথ্য নিয়ে এরই মধ্যে সেনেটের আর্মড সার্ভিস কমিটির কাছে তাদের সাক্ষ্য দিয়েছেন।

তাদের ধারনা মতে, মস্কো গত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকে হারাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে।

সূত্র: বাংলা নিউজ