সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকায় লাদেনের ছেলে হামজা

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকায় লাদেনের ছেলে হামজা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সাবেক শীর্ষনেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তালিকা প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বিষয়টি জানা গেছে।

 
লাদেনের মৃত্যুর পর তার সহকারী মিসরীয় আয়মান আল-জাওয়াহিরি আল কায়েদার নেতৃত্ব নিলেও সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা পাঠাতেন হামজা।

 
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরণের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রের জুড়িসডিকশনের মধ্যে থাকা হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।

 
২০১১ সালে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার প্রচারণায় আসেন ২৫ বছরের হামজা। ২০১১ সালের লাদেন হত্যার অভিযানের সময় পাওয়া একটি চিঠির সূত্রে জানা গেছে, ওই সময় হামজা বাবার কাছে প্রশিক্ষণের সুযোগ চেয়েছিলেন যাতে করে তিনি ওসামাকে অনুসরণ করতে পারেন।
সিআইএ-র এক বিশ্লেষক ওই চিঠি পরীক্ষা করে জানিয়েছিলেন, ওই চিঠি লেখার আগে প্রায় ৮ বছর লাদেনের সঙ্গে হামজার দেখা হয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন