সদ্য প্রকাশিত
রাজনীতি

৫ জানুয়ারি গণতন্ত্র ধ্বংস হয়েছে, খালেদা জিয়ার টুইট

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
৫ জানুয়ারি গণতন্ত্র ধ্বংস হয়েছে, খালেদা জিয়ার টুইট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৫ জানুয়ারিতে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন।

 

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘৫ জানুয়ারিতে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। চলুন আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নিয়োজিত হই।’

 

২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের শরিক দলগুলো নির্বাচনে অংশ নেয়। কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এর আগে ২০০৯ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। সেই সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল দলটি।

সূত্র: এনটিভি