সিল্কসিটিনিউজ ডেস্ক:
তুরস্কের ইজমির শহরের আদালতের পাশে একটি গাড়ি বোমা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। আর রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু জানায়, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই হামলাকারী বন্দুকযুদ্ধ হলে দুই হামলাকারী নিহত হন।
ওই ঘটনায় আহত ১০ জনকে দেশটির পশ্চিমাঞ্চলে হাসপাতালে পাঠানো হয়েছে।
কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হামলার লক্ষ্যবস্তু কী ছিলো সেটাও স্পষ্ট নয়। তবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী হামলাটি চালিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
এদিকে, নতুন বছরের প্রথম প্রহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।
সূত্র: বাংলা নিউজ










