সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

মধ্যরাত থেকে বগুড়া শহরে সর্বাত্মক লকডাউন

নিউজ ডেস্ক১৯ জুন ২০২১২ মিনিট পড়া
মধ্যরাত থেকে বগুড়া শহরে সর্বাত্মক লকডাউন

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকালে শহরের দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণিবিতান এবং সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ থাকবে। বিয়ে, জন্মদিন, বনভোজন ও পার্টিসহ সামাজিক অনুষ্ঠান ও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। শহরের সব সাপ্তাহিক হাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ রাখতে হবে। ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি জুন মাসে জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৬৬ জনের। মৃত্যু হয়েছে ২৫ জনের। গত বছরের এপ্রিল মাস থেকে গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৫৭ জনের। মৃত্যু হয়েছে ৩৪০ জনের। সর্বশেষ গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় করোনায় মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নজরুল ইসলাম (৭৩)। তিনি শহরের সূত্রাপুর এলাকার বাসিন্দা।

গতকাল রাত সাড়ে ১১টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছহির উদ্দিন (৬০)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার কৈদিমা আহম্মেদপুর গ্রামের বাসিন্দা। জেলার সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি বিশেষায়িত হাসপাতালে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন প্রায় ৩০০ ছুঁই ছুঁই। প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন বগুড়া সদর উপজেলাসহ পৌরসভার ২১টি ওয়ার্ডের শহর এলাকায় লকডাউন ঘোষণা করল।

প্রথম আলো