সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বরের মুখে ‘কবুল’ শুনে বিয়ের আসরেই কনের উল্লাস

নিউজ ডেস্ক২৭ মে ২০২১১ মিনিট পড়া
বরের মুখে ‘কবুল’ শুনে বিয়ের আসরেই কনের উল্লাস

বিয়ের আসরেই চিৎকার করে, বরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন কাউকে? ভাবছেন এমন আবার হয় নাকি? অবাক লাগলেও এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে।

বিয়ের পোশাকে বসে রয়েছেন বর-কনে। চারপাশে বহু অতিথি। বর-কনের সামনে বসে রয়েছেন কাজি। বিয়েতে সম্মতি রয়েছে কি না, বরকে সেই প্রশ্ন করেন তিনি। মুহূর্তের মধ্যেই উত্তর মেলে ‘কবুল’। শব্দটি কানে পৌঁছনোমাত্রই লাজুক কনের রূপ বদল। হেসে ফেলেন কনে। সকলকে অবাক করে লাফিয়ে ওঠেন তিনি। তবে এখানেই শেষ নয়। এরপর বরের গাল টিপে ধরেন। সকলের সামনে চুম্বনে ভরিয়ে দেন বরকে।

মনের মতো মনের মানুষ পেয়ে তরুণী যে কতটা খুশি তা তার আচরণেই স্পষ্ট। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ আত্মীয় তা মোটেও ভালো চোখে দেখেননি। তাই তাকে বারণ করেন। ততক্ষণে অবশ্য হুঁশ ফেরে তরুণীর। উচ্ছ্বাস প্রকাশ যে বেশিই করে ফেলেছেন তা বুঝতে পেরে চুপ করে বসে পড়েন কনে। আবারও বিয়ে শুরু হয়। ভিডিওটি কোন দেশের তা জানা যায়নি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন