
সংবাদ বিজ্ঞপ্তি:
প্রথম আলো’র জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
উক্ত কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন,রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খান।

স/জে









