সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নাটোর

সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক রশিদ

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক রশিদ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে ২০২১-২০২২ মেয়াদে মো. সাইফুল ইসলাম (যুগান্তর) সভাপতি ও মো. আব্দুর রশিদ (ঢাকা টাইমস ও আজকের পত্রিকা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার(১০ এপ্রিল) দুপুরে পৌর কনফারেন্স হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান (নয়া দিগন্ত), যুগ্ম সম্পাদক মো. হাসান ইমাম (রাজবার্তা), কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক (ভোরের ডাক ও এশিয়াবাণী), দপ্তর সম্পাদক কুরবান আলী (তৃতীয় মাত্রা), প্রচার সম্পাদক হারুন অর রশিদ (প্রাপ্তি প্রসঙ্গ), কার্যনির্বাহী সদস্য খান মো. শারফুল ইসলাম খোকন (ভোরের কাগজ), আবু সাইদ পলাশ (দিনকাল)।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন। পরে নব-গঠিত কমিটি ঘোষণা করেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুস সালাম ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি আব্দুল হাকিম।

স/জে