সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

দেখতে অবিকল মানুষের মতো বাচ্চার জন্ম ছাগলের পেট থেকে!

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
দেখতে অবিকল মানুষের মতো বাচ্চার জন্ম ছাগলের পেট থেকে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এমন অনেক খবর জানা যায়, যা শোনার পর অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।

শুক্রবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি খবর। যেখানে মানুষরূপী এক ছাগল জন্মানোর খবর সামনে এসেছে। ঘটনাটি ভারতের গুজরাটের। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছাগলের ছবি।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ছাগলটি জন্মেছে গুজরাটের সেলটিপাদা গ্রামে। ছাগলের মতোই তারও চারটি পা, কান এবং শরীরের বাকি অংশ। কিন্তু মুখ যেন অবিকল মানুষের মতো। তবে সেটির কোনও লেজ ছিল না। আর তাই তো ছাগলটি জন্মানোর পর রীতিমতো অবাক হয়ে যান সেটির মালিক পেশায় চাষী অজয়ভাই বাসবা। খবরটি সামনে আসতে গোটা গ্রামে রীতিমতো হইচই পড়ে যায়। ছাগলের শাবকটিকে দেখতে ভিড়ও উপচে পড়ে।

যদিও জানা গেছে, ভিডিওটি কয়েকদিনের পুরনো। শুধু তাই নয়, ছাগলের শাবকটিও আর বেঁচে নেই। জন্মের ১০ মিনিট পরই মারা যায় সেটি। যদিও তাতে মানুষের কৌতূহল এতটুকু কমেনি। অনেকেই সেটির ছবি সামাজিক যোগাযোগ  পোস্ট করেন। কেউ কেউ আবার ভিডিও শেয়ার করেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন