সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

‘দৃশ্যমান অপরাধের বাইরে অদৃশ্য অপরাধ বহুগুণ বেশি’

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২১১ মিনিট পড়া
‘দৃশ্যমান অপরাধের বাইরে অদৃশ্য অপরাধ বহুগুণ বেশি’

দৃশ্যমান কৃত অপরাধের বাইরে অদৃশ্য কৃত অপরাধ বহুগুণ বেশি। যেটির হিসেব মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না! মুখোশধারী যে কেউই নিজেকে এর সাথে সম্পৃক্ত করতে পারবেন। মুখোশের আড়ালে যে কত খেলা চলে, সেটি খালি চোখে বুঝবার কথাও নয়।

যারা দুনিয়াতে বসে বসে কোনো একটি ক্রিয়ার বিপরীতে সংঘটিত প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পরকালে কি রায় হবে, তা জানিয়ে, বুঝিয়ে দিচ্ছেন তারা একটু থামেন, আস্তে এগিয়ে যান দয়া করে। হিসাব দৃশ্যমান, অদৃশ্য অপকর্ম সব মিলিয়েই হবে।

ফায়দা লুটবার প্রয়াসে কোনো ক্রিয়া সংঘটিত হলে সেটির দায়ও নিতে হয়। কাজেই রায় দিতে যাবেন না। ওই রায় দেয়ার আপনি কেউই না, আপনি আপাতত নিজের অপকর্মের হিসাব গুণতে থাকেন।

আপনি এবং আপনার পন্থাই সর্বোত্তম কিনা সেটার সিদ্ধান্ত শেষ বিচারেই হোক। সেটির রায় সর্বোত্তম, সর্বজ্ঞাত ও মহাজ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন।

কাজী নজরুল ইসলাম সম্ভবত আমাদের ভণ্ডামি আর মুখোশের জন্যই বলে গেছেন,

“আমরা সবাই পাপী
আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি”!

 

লেখক: ডিএমপির এডিসি (মিডিয়া অ্যান্ড পিআর)

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন