সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটিকে রাবি প্রেসক্লাবের শুভেচ্ছা

নিউজ ডেস্ক১২ মার্চ ২০২১২ মিনিট পড়া
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নবগঠিত কমিটিকে রাবি প্রেসক্লাবের শুভেচ্ছা

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার বিকেলে (১২ মার্চ) প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন যৌথ বিবৃতিতে নবনির্বাচিত কমিটিকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।এছাড়াও নবগঠিত কমিটি ঢাকসাস’র বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সাংবাদিকতা চর্চার ধারা অব্যহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)’র দশ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে যৌথভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন- আরটিভির ঢাকা কলেজ প্রতিনিধি মোহাম্মদ বিল্লাল হোসেন সাগর ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি নাজমুস সাকিব। সাধারণ সúাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডট কম এর প্রতিনিধি এ জেড ভূঁইয়া।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুর রহিম (আমার সংবাদ), যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান তানভীর (ডেইলি বাংলাদেশ) কোষাধ্যক্ষ আবদুল হাকিম (আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক রাকিবুল হাসান (ঢাকা পোস্ট), প্রকাশনা ও প্রচার সম্পাদক নাহিদ হাসান (জাগো নিউজ) এবং নির্বাহী সদস্য রায়হান হোসেন (রাইজিং বিডি) ও দেলোয়ার হোসেন (দেশ রূপান্তর)।

স/জে