লাইফ স্টাইল

যৌনকর্মীদের কাছে যেভাবে উপভোগ্য হয়ে ওঠে যৌন পেশা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবাই ভাবেন, যৌনকর্মীদের জীবনটা অভিশপ্ত। একাধিক পুরুষের সঙ্গে সেক্স করার কারণে তারা বিষয়টি আবেগগত দিক থেকে অনুভব করতে পারে না বলেই মনে করা হয়।

সাধারণ মানুষ যৌনতাকে যেভাবে উপভোগ করেন, যৌনকর্মীদের কাছে তেমনটা নয়। এটা তাদের পেশা যাতে কখনো তৃপ্তি মেলে না। কিন্তু নতুন এক গবেষণা দিচ্ছে ভিন্ন তথ্য।

অস্ট্রেলিয়ার একদল গবেষক যৌনকর্মীদের ওপর পরীক্ষা চালিয়েছেন। তারা দেখতে চেয়েছেন, যৌনকর্মীরা কিভাবে খদ্দেরদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে ওঠে? কিভাবেই বা খদ্দেরদের সঙ্গে যৌনতা উপভোগ করেন? কারণ তাদের পেশাটাই এমন, যেখানে মানুষের সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠতে হয় এবং কাজটা উপভোগ্য করতে হয়।

এমনই এক যৌনকর্মীর নাম কেট। তিনি এ গবেষণায় অংশ নিয়েছেন। জানান, এ পেশায় নামার আগে তিনি অন্য পুরুষের সঙ্গে সেক্স করে কখনোই তৃপ্তিলাভ করেননি। এ সংক্রান্ত অভিজ্ঞতার বিস্তারও ঘটেনি তেমন। কিন্তু যৌনকর্মী হওয়ার পর তিনি সেক্সের উপভোগ্য ও তৃপ্তিকর দিকটি বুঝতে পেরেছেন। তা ছাড়া সবাই যেমনটা মনে করেন, এই জীবন তেমনটাও নয়। অনেক ক্লায়েন্ট আছেন যাদের পেয়ে তিনি রীতিমতো মুগ্ধ।

বলেন, প্রথম যে খদ্দের আমার কাছে আসেন তাকে দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। আঁটোসাঁটো বক্সার শর্ট পরে উদয় হন তিনি। দারুণ হট ছিলেন। দারুণ আকর্ষণীয় এক তরুণ। আর এমন অনেকে আছেন যারা আকর্ষণীয় নন, কিন্তু তারা ‘সুইট’ এবং ‘লাভলি’ ছিলেন।

এ ছাড়া এই পেশায় এসে তিনি যৌন জীবনকে আবিষ্কার করতে পেরেছেন কোনো ধরনের আবেগপ্রসূত সম্পর্কে না জড়িয়েই। আবেগগত সম্পর্ক ও সঙ্গীর কাছে আশাবাদ এক ধরনের ওজন যা ঘাড়ে চেপে বসে, জানান কেট।

সূত্র: অনলাইন