সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

ইউপি নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে : কবিতা খানম

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২১২ মিনিট পড়া
ইউপি নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে : কবিতা খানম

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ইভিএমের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বগুড়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পৌর নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কবিতা খানম বলেন, ‘সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমে ভোট করা সম্ভব হবে না। ইভিএম মেশিনে সমস্যা নেই, তবে টেকনিক্যাল বা লোকবলের সমস্যা রয়েছে। তাই ইউপি নির্বাচন ইভিএম ও ব্যালটে অনুষ্ঠিত হবে।’

বগুড়ায় পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় করেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, ‘পৌর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ করেননি। বগুড়ায় কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনগুলোও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এতে করে ভোটারদের আগ্রহ বাড়ছে। বগুড়া পৌরসভা দেশের বৃহত্তম পৌরসভা। ভোটার সংখ্যাও অনেক বেশি। তাই এই পৌর নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইভিএমে ভোট হবে উৎসবমুখর পরিবেশে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘সারা দেশের মতো বগুড়াতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বগুড়া পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল থাকবে। ইভিএমে ভোট দিতে ভোটারদের আগ্রহ রয়েছে। এই কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : আমাদের সময়