সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ফ্লেক্সিলোড দোকানির মৃত্যু

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ফ্লেক্সিলোড দোকানির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় ওমর আলী মন্ডল (২৮) নামের এক ফ্লেক্সিলোড দোকানির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। উপজেলার সুদিন রেল সেতু এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত ওমর আলী উপজেলার কুসুম্বী গ্রামের জামাল মন্ডলের ছেলে। ওমর আলীর কুসুম্বী বাজারে মোবাইল রিচার্জ (ফ্লেক্সিলোড) দোকান রয়েছে। তিনি মঙ্গলবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর আর বাড়িতে ফিরেন নি। পরের দিন বুধবার সকালে উপজেলার সুদিন রেল সেতু এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানিয়রা পুলিশে খবর দেয়। গত দুই বছর আগে ওমর আলী ব্রেইন স্ট্রোক করার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, মঙ্গলবার রাতে কোনো এক ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ওই ব্যবসায়ী নিহত হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত ব্যবসায়ী মানসিক ভারসাম্যহীন হওয়ায় লাশটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/রি