সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

সান্তাহারে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বগুড়ার সান্তাহারে ম্যারাথন দৌড় প্রতিযোগিতাসহ দুই দিনব্যাপী ফুটবল, গ্রামীন ও লোকজ খেলাধূলার আয়োজন করেছে ছাতনী ঢেকড়া প্রিমিয়ার লীগ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে ছাতনী বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ৩০জন প্রতিযোগি। প্রতিযোগিতায় বিজয়ী তিন জনের মধ্যে প্রথম হয়েছেন রাকিব হোসেন, দ্বিাতীয় নিফাত, তৃতীয় আজমল।

শুক্রবার বিকেলে বিজয়ীদের ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কৃত করা হবে। ছাতনী ঢেকড়া প্রিমিয়ার লীগের সভাপতি এসএম নবীউল ইসলাম নবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথি থাকবেন সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু প্রমূখ।

স/রি