সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

সান্তাহারে অসহায় শীতার্তরা পেলেন বাঁধনের কম্বল

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে অসহায় শীতার্তরা পেলেন বাঁধনের কম্বল

আদমদীঘি প্রতিনিধি :  বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে অসহায় শীতার্তদের মাঝে শতাধীক কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর বড় ছেলে সমাজ সেবক সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। গতকাল রাতে সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রাম ঘুরে তিনি এসব কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম সোহেল, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজু, সাধারন সম্পাদক মানিক হোসেন অপু, সহসভাপতি নিতাই বাবু, নিরেন বাবু, সাংগঠনিক এরশাদ প্রমূখ। সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেন, যারা শীতে কষ্ট পাচ্ছে, শীত নিবারণ করার সামর্থ নেই, শুধু তাদের বাড়িতে গিয়ে এসব কম্বল বিতরণ করেছি।

স/আ.মি