সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

আরইউজে’র নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে নগর যুবলীগের শুভেচ্ছা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
আরইউজে’র নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে নগর যুবলীগের শুভেচ্ছা
আরইউজে নেতৃবৃন্দকে নগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হককে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরইউজে নেতৃবৃন্দকে নগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা

আজ শনিবার সন্ধ্যায় রিথিন এন্টারপ্রাইজের  কার্য ালয়ে নগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির আরইউজে নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ নগর যুবলীগের নেতৃবৃন্দের নিকট সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় যুবলীগের নেতৃবৃন্দও রাজশাহীর সাংবাদিকতা এগিয়ে নিতে আরইউজে’র নির্বাচিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এএইচ/এস