সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

ঝেড়ে ফেলুন নেতিবাচক মনোভাব

নিউজ ডেস্ক২৪ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
ঝেড়ে ফেলুন নেতিবাচক মনোভাব

আমাদের চারপাশে প্রায়ই বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি এবং সহিংস কর্মকান্ডের খবর পাই। দৈনন্দিন জীবনে এই সহিংস ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে কতটা প্রভাব ফেলছে অথবা কতটা নেতিবাচক মানসিকতা তৈরি হওয়ার কারণে দিনের পর দিন এমন নৃশংস কর্মকান্ড বেড়ে চলছে, তা কি আমাদের উদ্বেগের বিষয় নয়?

২০১৮-১৯ এর মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ১৭ শতাংশ বা দুই কোটি প্রাপ্তবয়স্ক মানুষ নানাভাবে মানসিক রোগে আক্রান্ত। এছাড়া ১৩.৬ শতাংশ শিশু রয়েছে যারা যে কোনো অনাকাক্সিক্ষত, অপ্রত্যাশিত ঘটনার প্রভাবে নানাভাবে মানসিক সমস্যায় ভোগে এবং বিপর্যস্ত থাকে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা পারিপার্শ্বিক নানা পরিবর্তন আসার পরেও তারা সেই ট্রমা থেকে বের হয়ে আসতে পারে না। এবার আসি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সামাজিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।  জীবনে সফলতা যেহেতু ব্যর্থতার চেয়ে অনেক বেশি দৃশ্যমান তাই সফলতার সুযোগকেই মানুষ অতি মূল্যায়ন করে। বেঁচে থাকার চেয়ে এখন টিকে থাকার দৌড়েই মানুষ ব্যস্ত। সোশ্যাল মিডিয়ার যুগে কে কার চেয়ে বেশি এগিয়ে গেল, কার কত বেশি অর্জন-এই প্রতিযোগিতা মানুষকে অনেকটাই হতাশার দিকে ঠেলে দেয়। কারণ জয়ের কদরের চেয়ে পরাজয়ের ক্ষতিকে আমরা বেশি ভয় পাই। তার মানে এই না আমরা সফলতার উদযাপন করব না। অবশ্যই করব, কিন্তু অন্যকে অবমূল্যায়ন করে নয়।

অন্যদিকে, টিকে থাকার দৌড়ে সাময়িকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর মাঝে চলে আসে সামনে এগিয়ে যাওয়ার ভীতি। ব্যর্থতা তাদের যতটা না গ্রাস করে, তার চেয়ে বেশি সেই প্রতিযোগী মনোভাব তাদের দুর্বল করে তোলে এবং মানসিক স্থিতিশীলতা নষ্ট করে। তাই ঝেড়ে ফেলুন নেতিবাচক মনোভাব। দৃষ্টিভঙ্গি পাল্টান, হয়ে উঠুন ইতিবাচক।

 

লেখক : সংবাদকর্মী

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন