সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

বিশ্বে ঘরে বসে খাবার অর্ডারে সবচেয়ে জনপ্রিয় পিৎজা

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
বিশ্বে ঘরে বসে খাবার অর্ডারে সবচেয়ে জনপ্রিয় পিৎজা

‘টেকঅ্যাওয়ে’ তথা ঘরে বসে রেস্টুরেন্টের খাবার অর্ডার করা কিংবা দোকান থেকে খাবার কিনে নিয়ে যাওয়া এখন সারা বিশ্বেই জনপ্রিয় একটি মাধ্যম। ফুড ডেলিভারি প্রতিষ্ঠান বাড়ার সাথে সাথে এই মাধ্যমও জনপ্রিয় হচ্ছে। কিন্তু এভাবে ঘরে বসে খাবার অর্ডারের দিক দিয়ে কোন খাবারটি বেশি জনপ্রিয়? এক জরিপে উঠে এসেছে, এ ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার হলো পিৎজা। অর্থাৎ ‘টেকঅ্যাওয়ে’ পদ্ধতিতে  এই খাবারটি বেশি অর্ডার হয়েছে। গুগল সার্চ ডেটা থেকে তৈরি ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী এ জরিপ চালানো হয়।

প্রতিটি দেশ থেকে সবচেয়ে বেশিবার সার্চ করা টেকঅ্যাওয়ে খাবারের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। যুক্তরাজ্যের ইন্সুরেন্স ওয়েবসাইট মানিবিচ গুগলের তথ্যানুসারে ম্যাপটি তৈরি করেছে। খাবার নিয়ে যাওয়া সংক্রান্ত সার্চ টার্মের মাসিক গড় অনুযায়ী এ তলিকা।

তালিকায় দেখা গেছে, ৪৪টি দেশে পিৎজা পছন্দের শীর্ষে। এর মধ্যে আছে ভারত ও জার্মানির নাম। তালিকায় দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছে চায়নিজ খাবার। মোট ২৯টি দেশে চীনা খাবার  শীর্ষস্থানে। ব্রিটেন ও আমেরিকায় এ খাবার জনপ্রিয়। তৃতীয় যে খাবার মানুষ দোকান থেকে নিয়ে যায়, তা হলো সুশি। সুইডেন ও সুশির উৎপত্তিস্থল জাপানসহ ১০টি দেশের সার্চে শীর্ষে রয়েছে এই খাবার।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন