বিজ্ঞান ও প্রযুক্তি

পরবর্তী গ্যালাক্সি নোটে এলজির ব্যাটারি

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ এর বিষ্ফোরণের কোম্পানির জন্য একটি বিষফোড়া। এ পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে নানা চেষ্টাই করছে স্যামসাং। এরই ধারাবাহিকতায় পরবর্তী গ্যালাক্সি নোটে এলজির তৈরি ব্যাটারি ব্যবহার করা হবে।

কোরিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, স্যামসাং গ্যালাক্সি নোট৮ এর জন্য এলজির কাছ থেকে ব্যাটারি নিতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্টটি। শুধু নোট৮ নয়, পরবর্তী অন্যান্য ফোনগুলোতেও ব্যাটারি সরবরাহ করবে এলজি।

 

যদিও চুক্তি চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই আনুষ্ঠানিক চুক্তিও হতে পারে। আর সেটি হলে এলজির তৈরি ব্যাটারি নিয়ে স্যামসাংয়ের প্রথম ফোন হবে গ্যালাক্সি নোট৮।

বর্তমানে স্যামসাং এসডিআই ও চীনের এটিএল স্যামসাংয়ের ব্যাটারি সরবরাহ করে। উভয় প্রতিষ্ঠান থেকেই সরবরাহকৃত ব্যাটারি থেকে সমস্যা পাওয়া গেছে। যা স্যামসাংকে দারুন বেকায়দায় ফেলেছে।

সূত্র : টেকশহর