সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় চাকা ফেটে চলন্ত বাসে আগুন, স্বামী-স্ত্রী আশঙ্কাজনক

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
বগুড়ার দুপচাঁচিয়ায় চাকা ফেটে চলন্ত বাসে আগুন, স্বামী-স্ত্রী আশঙ্কাজনক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে অগ্নিকান্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ১৫জন যাত্রী আহত হয়েছে। বর্তমানে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকালে বগুড়া-আক্কেলপুর সড়কে দুপচাঁচিয়া উপজেলা সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাটের আক্কেলপুর থেকে দুপচাঁচিয়া হয়ে প্রিন্স (জয়পুরহাট-ব-০৫-০০০৩) নম্বরের একটি যাত্রীবাহী বাস বুধবার বিকেলে বগুড়ায় যাচ্ছিলো। এসময় দুপচাঁচিয়া উপজেলার সদরের কনকায় বাসস্ট্যান্ড সংলগ্ন পৌঁছালে বাসটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে মুহূর্তেই বাসে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ঘটনার সাথে সাথেই প্রাণ বাঁচাতে বাসের যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। কেউ জানালা দিয়ে, কেউবা ঠেলাঠেলি করে দরজার সামনে দিয়েই নামার চেষ্টায় ব্যস্ত। নামার প্রতিযোগিতায় মহিলা সহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। তবে এদের মধ্যে দুজন স্বামী-স্ত্রী গুরুত্বর আহন হন।

আহতরা হলেন; বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানু (৪৫)। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষনে বাসটি অনেকাংশই পুড়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাসে চালিত বাসটির গ্যাস থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

স/রি