সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৪৩তম বিসিএসে আবেদন শুরু, পিএসসির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
৪৩তম বিসিএসে আবেদন শুরু, পিএসসির নতুন নির্দেশনা

৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে এই আবেদন কার্যক্রম শুরু হয়। শেষ হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।

গত ৩০ নভেম্বর ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪৩তম বিসিএসের আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। সেই আবেদনপ্রক্রিয়া কীভাবে হবে, এর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিষয়ে বলা হয়েছে– এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জন এবং সমবায়ে ১৯ জন নিয়োগ দেয়া হবে।

সূত্র: যুগান্তর