লাইফ স্টাইল

বাড়িতেই বানিয়ে ফেলুন নিউ ইয়ারের কেক

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২০৩ মিনিট পড়া

ইংরেজি বর্ষ বরণে কেক কাটার প্রচলন পৃথিবীব্যাপী জনপ্রিয়। এবার মুখরোচক কেকের সঙ্গে মজার কিছু ডেজার্টেরও রেসিপি দিয়েছেন তানজিয়া রশীদ।

নিউ ইয়ার সেলিব্রেশন কেক

উপকরণ

ময়দা ১ কাপ, কোকো পাউডার আধা কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ডিম ২টা, লিকুইড দুধ আধা কাপ, তেল আধা কাপ, চিনি ১ কাপ, বাটার ক্রিম ৩ কাপ, লাল ফুড কালার সামান্য (অপশনাল)।

যেভাবে তৈরি করবেন

১.   প্রথমে বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার একসঙ্গে চেলে রাখুন।

২.   দুধ, তেল, ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে রাখুন।

৩.   ডিম ও চিনি একসঙ্গে ভালো করে বিট করে নিন।

৪.   এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের মিশ্রণ তিনটি একসঙ্গে মিশিয়ে নিন।

৫.   এই মিশ্রণ কেক প্যানে ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করে নিন।

৬.   এবার বাটারক্রিমের উপর লাল ফুড কালার দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

বেনোফি পাই

উপকরণ

৩ টি কলা (স্লাইস করে কাটা), হুইপ ক্রিম পরিমাণমতো, ডাইজেস্টিভ বিস্কুট ১ প্যাকেট, কেরামেল সস ১ কাপ, বাটার ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.   প্রথমে বিস্কুটগুলো গুঁড়া করে নিন।

২.   বিস্কুটের গুঁড়ার সঙ্গে মেল্টেড বাটার মিক্স করে নিন।

৩.   এবার সার্ভিং গ্লাসে প্রথমে বিস্কুটের লেয়ার, তার ওপর কেরামেল সস এবং সব শেষে স্লাইস করে কাটা কলা বিছিয়ে দিন।

৪.   সব কিছুর ওপর হুইপ ক্রিম দিয়ে পছন্দমতো সাজিয়ে নিন।

৫.   ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

লেয়ারড কেক কাস্টঠজ্ঞি

উপকরণ

ভ্যানিলা কেক স্লাইস ১ পাউন্ড, ভ্যানিলা কাস্টার্ড ২ কাপ, আপেল কুচি ২ টেবিল চামচ, আঙুর কুচি (সবুজ+কালো) ৩ টেবিল চামচ, আনার আধা কাপ, কলা ২টা (কুচি করা)।

যেভাবে তৈরি করবেন

১. ভ্যানিলা কেক স্লাইস গোল করে কেটে নিন।

২. এবার সার্ভিং গ্লাসে একেক করে কেক, কাস্টার্ড, ফলের কুচি দিয়ে লেয়ারে লেয়ারে সাজিয়ে নিন।

৩.   সাজানো হয়ে গেলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

চকোলেটি ভেলভেটি পার্টি ট্রিট

উপকরণ

ভ্যানিলা কেক স্লাইস ৪ পিস, চকোলেট কেক স্লাইস ৪ পিস, ওরিও বিস্কুট ১ প্যাকেট, চকোলেট গানাস ১ কাপ, ভ্যানিলা কাস্টার্ড ১ কাপ, হুইপড ক্রিম ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.   সার্ভিং ডিশে প্রথমে ভ্যানিলা কেক স্লাইস বিছিয়ে তার ওপর ভ্যানিলা কাস্টার্ড দিয়ে লেয়ার করে নিন।

২.   এবার কাস্টার্ডের ওপর চকোলেট কেক স্লাইস, ওরিও বিস্কুট দিয়ে দিন।

৩.   সব কিছুর ওপর হুইপ ক্রিম ও চকোলেট গানাস দিয়ে পছন্দমতো সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

নিউ ইয়ার ফ্রুট টার্ট

টার্ট শেল, ঠাণ্ডা বাটার ৩-৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, ডিমের কুসুম ১টা, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ময়দা পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

১.   প্রথমে বাটার ও চিনি ভালো করে মিক্স করে নিন।

২.   তারপর ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স মিক্স করে নিন।

৩.   এবার হালকা হাতে ময়দা মিক্স করে ডো বানিয়ে নিন।

৪.   ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠাণ্ডা হতে দিন।

৫.   ফ্রিজ থেকে বের করে টার্ট শেলে দিয়ে ওভেনে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ মিনিট বেক করুন।

৬.   ঠাণ্ডা হলে শেল থেকে সাবধানে বের করে নিন।

 

সুত্রঃ কালের কণ্ঠ