সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা বলছেন তারা সোমবার থেকেই আবারও ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।

 

চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে কজন চলচ্চিত্র নির্মাতা।

 

এরই জের ধরে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।

 

কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

 

কারণ পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়। নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি।

সূত্র: বিবিসি বাংলা