সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

লাউ গাছ রোপণকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
লাউ গাছ রোপণকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর বাউফলে রাস্তার পাশে লাউ গাছ রোপণকে কেন্দ্র করে রানী বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একই এলাকার পুস্প বেগম নামের এ নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুুলিশ জানায়, সকাল ৮টার দিকে রানী বেগম তার রাড়ির সামনে রাস্তার পাশের জমিতে লাউ গাছ রোপণ করছিলেন। এ সময় বাধা দেয় প্রতিবেশী হালিম রাঢ়ি ও তার স্ত্রী পুস্প বেগম। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হালিম রাঢ়ি দা এর উল্টো পিঠ দিয়ে সজোরে রানী বেগমের ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই রানীর মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন