
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন তিনি। বর্তমানে তিনি সুস্থ আছেন।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, ফল পজিটিভ এসেছে।

ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে খায়ের বলেন, ‘তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’









