লাইফ স্টাইল

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষায় চাই সচেতনতা

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

আমাদের শরীরে ব্যাকটেরিয়া দিয়ে নানাবিধ রোগ হয়ে থাকে। ব্যাকটেরিয়াগুলোকে যেসব ওষুধ ধ্বংস করতে পারে, সেগুলো অ্যান্টিবায়োটিক। তাই এন্টিবায়োটিক আবিষ্কার বিশ্ববাসীর জন্য ছিল আশীর্বাদ।

তবে ওষুধগুলো সাধারণত ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রাচীর বা ভেতরের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত হয়ে ব্যাকটেরিয়াগুলোকে নিস্ক্রিয় করে বা ভেঙে ফেলে৷ তবে দীর্ঘদিন এক জাতীয় ওষুধ নিয়ম না মেনে প্রয়োজন ছাড়া যথেচ্ছ ব্যবহারের ফলে, টিকে থাকার তাগিদে ব্যাকটেরিয়াগুলো নিজেদের গঠনগত পরিবর্তন করে নির্দিষ্ট সেই ওষুধকে অকার্যকর করে ফেলতে পারে।

এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের কথা মনে করিয়ে দিতে প্রতি বছর নভেম্বর মাসের এ সময়ে সপ্তাহব্যাপী বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়ে থাকে।

চলতি বছর ১৮-২৪ নভেম্বর বিশ্বব্যাপী এ বিশেষ সচেতনতা সপ্তাহ পালিত হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২০ সালের থিম বা স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘Antimicrobials: handle with care.’ অর্থাৎ অত্যন্ত যত্ন এবং দক্ষতার সঙ্গে অ্যান্টিমাইক্রোবায়ালস্/অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং পরিচালনা করতে হবে।

ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানবজাতির প্রধান অস্ত্র অ্যান্টিবায়োটিক। অতিরিক্ত, অপর্যাপ্ত ও অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু উদ্ভব হচ্ছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে।

 

সূত্রঃ যুগান্তর