সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

যুদ্ধের অবসান ঘোষণার পর নতুন বিস্ফোরণ, আলেপ্পোবাসীর স্বপ্নভঙ্গ

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
যুদ্ধের অবসান ঘোষণার পর নতুন বিস্ফোরণ, আলেপ্পোবাসীর স্বপ্নভঙ্গ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আলেপ্পোতে যুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে এসেছিল জীবনের আহ্বান। যুদ্ধের ক্ষত নিয়ে প্রায় ধ্বংস হয়ে যাওয়া আলেপ্পোতে এখনও যারা বেঁচে আছেন, তাদের অন্যকোথাও সরে যাওয়ার প্রশ্নে একটি সমঝোতাও নাকি হয়েছিল। তবে সেই সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে যুদ্ধবাজরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবর দিয়েছে, আলেপ্পো আবারও কেঁপে উঠেছে বিস্ফোরণের শব্দে।

 

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন করে ঘটে যাওয়া এই বিস্ফোরণ আলেপ্পোবাসীর জীবনমুখী স্বপ্নকে ধুলিস্যাৎ করে দিয়েছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড সংঘর্ষের পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় সরকারি বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘের নিয়োজিত রাশিয়ার দূত ভিটালি চারকিন ঘোষণা দেন যে পূর্ব আলেপ্পোতে সকল সামরিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে এবং সরকার ওই এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। তবে নিজেদের সর্বশেষ ঘাঁটিতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বিদ্রোহীরা বেপরোয়া হয়ে ওঠে কিনা এবং ওই অবস্থায় এলাকায় আটকে থাকা হাজারো বেসামরিকের পরিণতি কী হবে তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই প্রেক্ষাপটে বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি নুরেদ্দিন আল জিনকির রাজনৈতিক কার্যালয় থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলা হয়, ‘আলেপ্পোর বাসিন্দা, বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদেরকে তাদের হালকা অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব আলেপ্পো থেকে সরে যাওয়ার জন্য একটি সমঝোতা হয়েছে।’

রাশিয়া ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় সমঝোতাটি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ সমঝোতা চুক্তি কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হবে’। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার এক সেনা সূত্রও এ সমঝোতার খবর নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা থেকে এলাকা ফাঁকা করার চুক্তিটি কার্যকর শুরু হবে বলেও জানান তিনি। সূত্রের বরাতে আল জাজিরা জানায়, বিদ্রোহীরা পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর দিকে যাবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইন মুফতুগলু বলেছেন, আলেপ্পো থেকে শুরুতে বেসামরিকদের সরিয়ে নেওয়া হবে, এরপর বিদ্রোহীদের সরানো হবে। তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী তারা ইদলিবের দিকে এগিয়ে যেতে পারেন। তাদেরকে তুরস্কে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা নেই।’

 

তবে সমঝোতা কার্যকরের প্রতিশ্রুত সময় পার হওয়ার অনেক পরেও এখনও আলেপ্পো থেকে একজন মানুষও সরে যেতে সমর্থ হয়নি। গার্ডিয়ানের তাদের খবরে নিশ্চিত করেছে, স্থানীয় সময় সকাল ৫টা থেকে শহরবাসীর আলেপ্পো ত্যাগের কথা থাকলেও এর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ছয়টা পর্যন্ত কেউ শহর ছেড়ে যেতে পারেনি।

noname

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে আগে সমঝোতাটি হয়। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্টেফান মিস্তুরাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আলেপ্পোর পতনের মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়ার সমাপ্তি ঘটছে কিনা। জবাবে মিস্তুরা বলেন, ‘বিপরীতটাই হওয়া উচিত। শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করতে একে একটি বড় সুযোগ বলে মনে করছি আমরা।’

সূত্র: বাংলা ট্রিবিউন