অর্থ ও বাণিজ্য

ডিএসইতে বেড়েছে সূচক কমেছে লেনদেন

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখীতা লক্ষ করা গেছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সোমবার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২৩ লাখ  টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। যা আগের দিনের চেয়ে ৮২ কোটি ৪০ লাখ টাকা কম। গত রোববার লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৬৩ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩২৫ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড  দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ পয়েন্ট কমে নয় হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে টাকা অঙ্কে লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৬টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড দর।

সূত্র : এনটিভি