সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আকাশ ভরা তারার মেলা

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
আকাশ ভরা তারার মেলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি সক্রিয় আগ্নেয়গিরি। নাম মাউন্ট ব্রোমো। এই আগ্নেয়গিরির ওপর তারাগুলো যেন ঘুরছে।

টাইম-ল্যাপস্‌ ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছেন মালয়েশিয়ার ফটোগ্রাফার গ্রে চৌ।

 

তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ধরনের অনেক ছবি তুলেছেন।

_92809231_1024caters_nightscapes_03

মহাকাশের ছায়াপথের নীচে পড়ে থাকা এই নৌকার ছবিটি গ্রে চৌ তুলেছেন তার নিজের বাড়ি তেরেঙ্গানুতে। এটি দক্ষিণ চীন সাগরের কূলে।

_92809235_1024caters_nightscapes_07

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় এক সব্জি ক্ষেত থেকে তোলা ছায়াপথের ছবি।

_92809239_1024caters_nightscapes_11

ছায়াপথ নক্ষত্রপুঞ্জের একটি কক্ষে পৃথিবী ঘুরছে। নক্ষত্রপুঞ্জের একটি শাখায় আমাদের সৌরমন্ডল। এই নক্ষত্রপুঞ্জে তারার সংখ্যা ১০ হাজার কোটি।

_92809237_1024caters_nightscapes_09

নীচের এই ছবিটি তোলা হয়েছিল সূর্যোদয়ের ঠিক আগে। ইন্দোনেশিয়ার কাওয়াহ্ ইজেন আগ্নেয়গিরি থেকে সালফার বাষ্প বের হয়। বাতাসে মেশার আগে এই বাষ্প থেকে নীলাভ আলো বের হয়।

_92809233_1024caters_nightscapes_05

গ্রে চৌ বলছেন, প্রথমবার যখন তিনি ছায়াপথ দেখেন, তখন তার মনে হচ্ছিল সিনেমার স্পেশাল-এফেক্টস দেখছেন।

 

তিনি বলেন “রাতের আকাশের ছবি তোলার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যায় না।”

_92809229_1024caters_nightscapes_01

নীচের ছবিটি তোলা হয়েছিল মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে মাউন্ট কিনাবালু পর্বত শীখর থেকে।

_92809240_1024caters_nightscapes_12

শেষ ছবিটিও তোলা হয় মাউন্ট কিনাবালু থেকে।

 

গ্রে চৌ জানান ক্যামেরা এবং অন্যান্য সাজ-সরঞ্জাম নিয়ে আট কিলোমিটার পথ হেঁটে তাকে ১৩,৪৩৫ ফুট উঁচু পর্বত শীখরে পৌঁছাতে হয়।

_92809238_1024caters_nightscapes_10

 

সূত্র: বিবিসি বাংলা