সব খবর

নোয়াখালীর পল্লীতে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২০২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে এবং আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার এওজবালিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের করমুল্যা বাজারে পূর্ব শক্রতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এওজবালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাকবিতণ্ডার জের ধরে দু’গ্রুপের মধ্যে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহতরা হলেন- একই এলাকার আবদুল হক (৪৮), আমিন উল মো. সিরাজ (৫৫), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৫০), সাইদুল হকের ছেলে কামাল উদ্দিন (৩২), মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৪০), নুর আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আব্দুল কাদের ছেলে সালা উদ্দিন (১৯), আবদুল গনি ছেলে শহীদুল্লা (৪০), আলী আহম্মদের ছেলেলিটন (২৭), আব্দুল বেচুর ছেলে সিরাজ (৪৫)।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুত্র: কালেরকন্ঠ

ট্যাগ: