সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নতুন দায়িত্ব পেয়েছেন বিল ইংলিশ। এরআগে তিনি ন্যাশনাল পার্টির নির্বাচিত প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১২ ডিসেম্বর) ওয়েলিনটনের সরকারি ভবনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
গত সপ্তাহে আকস্মিকভাবে জন কি দেশটির প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালে পদটি ফাঁকা হয়। এরপরই ন্যাশনাল পার্টির বৈঠকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশের নাম ঘোষণা করা হয়।
সূত্র: বাংলা নিউজ










