সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
অপরাধ ও দুর্নীতি

বিমানের এক ডিজিএম’র বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
বিমানের এক ডিজিএম’র বিরুদ্ধে ধর্ষণ মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বিমান পোলট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সংস্থাটির চতুর্থ শ্রেণির কর্মচারী ও ভুক্তভোগীর স্বামী এ ঘটনায় বাদী হয়ে গতকাল সোমবার রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেন। ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলালউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগীর স্বামী বিমান পোলট্রি কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করছেন। সংস্থাটির ডিজিএম মোহাম্মদ আলী তার ক্যানসারে আক্রান্ত স্ত্রীর সেবা ও বাসায় কাজ করার জন্য বাদীকে প্রলুব্ধ করেন তার স্ত্রীকে পাঠাতে। আজিমপুরে তার বাড়িতে কাজে যোগ দিলে বাদীর স্ত্রীকে দুবার ধর্ষণ করেন ডিজিএম- অভিযোগে ‍উল্লেখ করা হয়েছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ মামলার মামলার তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

সূত্র: আমাদেরসময়