অর্থ ও বাণিজ্য

বেড়েছে পাথর আমদানি, ২১ দিনে সাড়ে ৩ কোটি রাজস্ব আদায়

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

অক্টোবর মাসের ২১ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে। আর এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় করেছেন বাংলাদেশ সরকার। বিষয়টি জানিয়েছেন হিলি রাজস্ব কর্মকর্তা।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর নিয়ে থাকে। এ বন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। তিনি আরো বলেন, সম্প্রতি এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ৬২ হাজার ৬৩৮ মেট্রিকটন পাথর আমদানি করেছেন আমদানিকারকরা। এ থেকে ৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। তিনি আরো জানান, স্থলবন্দরের রেল ও স্থলপথ দিয়ে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং পথর আমদানি স্বাভাবিক রয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ