সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

আইএসআইয়ের নতুন প্রধান নাভিদ মুখতার

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আইএসআইয়ের নতুন প্রধান নাভিদ মুখতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দায়িত্ব নেয়ার পর মাস না ঘুরতেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল কামর জাভেদ বাজওয়া। লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারকে সংস্থাটির নতুন প্রধান হিসেবে রোববার নিয়োগ দেয়া হয়েছে। সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

 

দুই সপ্তাহ আগে পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন জেনারেল বাজওয়া। দায়িত্ব নেয়ার পর দেশটির সেনাবাহিনীতে বড় ধরণের রদবদলের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আইএসআইএর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেলর রিজওয়ান আখতারের বিরুদ্ধে পাক সরকারের মধ্যেই সমালোচনা শুরু হয়েছিল কয়েক মাস আগে। এর আগে ডন এক প্রতিবেদনে জানিয়েছিল নওয়াজ সরকার এক বৈঠকে সেনাবাহিনীকে বলেছিল, সেনাবাহিনীকে হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে নতুবা তাদেরকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে।

 

নতুন আইএস প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদের গোয়েন্দা বিভাগে আছেন দীর্ঘদিন ধরে। তিনি ইসলামাবাদে গোয়েন্দা সংস্থার সন্ত্রাসবাদবিরোধী ইউনিটেরও প্রধান ছিলেন। ১৯৮৩ সালে তিনি সশস্ত্র বাহিনীতে কমিশন লাভ করেন।

 

 

সূত্র :রাইজিংবিডি