সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

জয়ললিতার শোকে ৪৭০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
জয়ললিতার শোকে ৪৭০ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সদ্যপ্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার ভক্তরা। তার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

 

জয়ললিতার শোকে তামিলনাড়ুতে এখন পর্যন্ত ৪৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের অনেকে হার্ট অ্যাটাকে অথবা আত্মহত্যা করেছেন।

 

রোববার জয়ললিতার রাজনৈতিক দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগম (এআইএডিএমকে) এ কথা জানিয়েছে।

 

সংবাদসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এআইএডিএমকে বলেছে, পুরাচি থালাইভি খ্যাত আম্মার শোক মেনে নিতে পারছেন না ভক্ত ও সমর্থকরা। তার শোকে ৪৭০ জন মারা গেছেন।

 

এদিকে রোববার পর্যন্ত দলটি মৃত ১৯০ জনের নাম প্রকাশ করেছে। এআইএডিএমকে এক বিবৃতিতে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং প্রত্যেকের পরিবারকে দল থেকে তিন লাখ রূপি দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

এআইএডিএমকে এর আগে জয়ললিতার মৃত্যুর পর আত্মাহত্মার চেষ্টাকারী এক ভক্ত ও আঙুল কেটে ফেলা এক সমর্থককে ৫০ হাজার রূপি দেওয়ার ঘোষণা দিয়েছিল। সর্বশেষ দেওয়া এক বিবৃতিতে তামিলনাড়ুর ক্ষমতাসীন দলটি চিকিৎসার জন্য চারজনকে ৫০ হাজার রূপি দেওয়ার ঘোষণা দিয়েছে।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন জনপ্রিয় অভিনেত্রী জয়ললিতা ৫ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান। এর আগে অসুস্থ হয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।

সূত্র: রাউজিংবিডি