সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার রাক্কায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠির বিরুদ্ধে লড়াই করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার একথা জানিয়েছেন।

 

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনা সদস্যদের মধ্যে থাকবে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক ও বোমা নিষ্ক্রিয়কারী দল। সিরিয়ায় অবস্থানরত মার্কিন স্পেশাল ফোর্সের ৩০০ সদস্যের সঙ্গে তারা যোগ দেবেন।

 

গত মাসে মার্কিন সমর্থিত কুর্দি এবং আরব যোদ্ধারা ঘোষণা দেয় যে তারা রাক্কা দখলে অভিযান শুরু করেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স জানিয়েছে, তারা আইএসের ‘রাজধানী’ রাক্কার উত্তরাংশে প্রবেশ করেছে।

 

শনিবার বাহরাইনে একটি বৈঠকে কার্টার বলেন, ২০০ জন অতিরিক্ত সেনারা স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্রসজ্জিত করা এবং তাদেরকে প্রেরণা যোগানোর কাজ করবে।

 

মার্কিন নেতৃত্বাধীন একটি জোট প্রধানত বিমান হামলার মাধ্যমে সিরিয়া এবং পার্শ্ববর্তী ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ায় মূল সংঘাতটা হচ্ছে রাশিয়া সমর্থিত সিরিয়ার বাশার-আল-আসাদের সরকার এবং তুরস্ক, গালফ দেশগুলো ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী বাহিনীর মধ্যে।

 

বর্তমানে সিরিয়ার একসময়কার সবচেয়ে বড় শহর, আলেপ্পো মূল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সেখানে সরকারপন্থী বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করে যাচ্ছে।

 

শনিবার বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত, স্টেফান ডি মিস্টুরা বলেছেন, সরকার যদি আলেপ্পোতে বিজয়ীও হয়, তারপরও যুদ্ধ পুরোপুরি শেষ হবে না

সূত্র: বাংলা ট্রিবিউন