সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্তের পরেও বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছিল ধর্ষক!

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্তের পরেও বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছিল ধর্ষক!

একজন নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর দোষী সাব্যস্ত হয়েছেন ২৪ বছর বয়সী জোসেফ ম্যাকওয়েন। তাকে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে দেওয়ার জেরে ক্ষমা চেয়েছে ইংল্যান্ডের ইয়র্ক বিশ্ববিদ্যালয়।

গত বছর তাকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারক। দোষী সাব্যস্ত হওয়ার পরেও তিনি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ইয়র্কশায়ারভিত্তিক একটি দাতব্য সংস্থা ভুক্তভোগীদের নিয়ে কাজ করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করে সংস্থাটি।

সংস্থাটির প্রধান ম্যাগস গড্ডেরিজ বলেন, আমাদের জানা দরকার যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানে কিনা। এটা বলা যথেষ্ট নয় যে, নিয়ম মেনে পদক্ষেপ নিতে দেরি হয়েছে।

তিনি আরো বলেন, কর্তৃপক্ষকে এটা বলতে হবে যে, অপরাধীদের কখনো প্রশ্রয় দেওয়া হবে না। প্রতিটি বিভাগের শিক্ষকদের এমন সাংস্কৃতিক বৈশিষ্ট্য গড়ে তুলতে হবে, যেন যৌন নিপীড়ন জিরো টলারেন্সে নামিয়ে নিয়ে আসা যায়। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যৌন নির্যাতন মেনে নেওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র জানান, দোষী সাব্যস্ত হওয়ার পরেও ছোট্ট একটা ইন্টার্নশিপে অংশ নিয়েছিলেন জোসেফ। ভুক্তভোগীর কাছে এ ব্যাপারে আমরা ক্ষমা চাই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সূত্র : ইয়র্ক প্রেস